
লক্ষ্মীপুর জেলায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৪১ দশমিক ২৯ শতাংশ। এ বছর জেলার ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৮ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ৬২৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৮১ জন শিক্ষার্থী।
তবে জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার একেবারে শূণ্য। এরমধ্যে লক্ষ্মীপুর শহরের ক্যামব্রিজ সিটি কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করতে পারেনি। লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে অংশ নেওয়া ৬ জনই ফেল করেছে। সদরের কুশাখালীর বীর মুক্তিযোদ্ধা ডাঃ মমতাজ উদ্দিন আলোকিত কলেজে ৩ জন, কমলনগরের তোরাবগঞ্জ উচ্চ বিদ্যলায় এন্ড কলেজ থেকে ২ জন এবং ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৭ জন অংশ নিয়ে কেউ পাশ করেনি।
২০ শতাংশের নীচে ফলাফল করেছে ৯টি প্রতিষ্ঠান৷ এরমধ্যে সদরের টুমচর আসাদ একাডেমি ও কলেজে পাশের হার ৭.৬১ শতাংশ, দালালবাজার কলেজে ১৬.৩০ শতাংশ, পৌর আইডিয়াল কলেজ ১০.০৮ শতাংশ, চন্দ্রগঞ্জের দত্তপাড়া কলেজ ১৩.৪৫ শতাংশ, কফিল উদ্দিন ডিগ্রি কলেজ ১৮.৭২ শতাংশ, মান্দারীর জিল্লুর রহিম কলেজ ১১.৮১ শতাংশ, জনতা কলেজ ১৪.২২ শতাংশ, কমলনগর কলেজ ৬.৬৭ শতাংশ, তোহায়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ৭.১৪ শতাংশ ফলাফল করেছে।
হতাশজনক ফলাফল করেছে লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা। ৯৩৯ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ৩১৫ জন। পাশের হার ৩৩.৫৫ শতাংশ।
ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো ফলাফল করেছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এরমধ্যে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে পাশের হার ৯৮.৪৬ শতাংশ, রায়পুরের প্রিন্সিপাল কাজী ফারুকী ৯৮.৯২ শতাংশ, হায়দরগঞ্জ মডেল কলেজ ৯০.৩৮ শতাংশ, হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেরনেছা গালর্স স্কুল এন্ড কলেজে ৮২.৩৫ শতাংশ, রামগতির আস সালাম মডেল গালর্স কলেজে ৮৮.২৪ শতাংশ, সদরের ন্যাশনাল আইডিয়াল কলেজে ৮৮.৮৯ শতাংশ এবং লক্ষ্মীপুর সরকারি কলেজে ৭৭.২৫ শতাংশ পাশ করেছে। এরমধ্যে সরকারি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]