রাজবাড়ীতে হারানো ১০৬ মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:২৭
রাজবাড়ীতে হারানো ১০৬ মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বিভিন্ন সময়ে হারানো ১০৬টি মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলনকক্ষে প্রকৃত মালিকের নিকট মোবাইলফোনগুলো হস্তান্তর করে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।


জানা গেছে, জিডির সূত্র ধরে রাজবাড়ী সদর থানার ৪৬টি, গোয়ালন্দ ঘাট থানার ১৪টি, পাংশা মডেল থানার নয়টি, কালুখালী থানার ২৪টি ও বালিয়াকান্দি থানার ১৩টিসহ পাঁচ থানার মোট ১০৬টি হারিয়ে যাওয়া মোবাইলফোন রাজবাড়ীসহ বিভিন্ন জেলা থেকে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উদ্ধার করেছে।


প্রকৃত মালিকগণ তাদের মোবাইলফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, পুলিশের প্রতি তাদের আস্থা বহুগুণে বেড়ে গেছে। তারা রাজবাড়ী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।


পুলিশ সুপার মনজুর বলেন, ‘জেলা পুলিশ অন্যান্য আইনশৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানোর জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্ত জিডি হয়। জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম মোবাইলফোন উদ্ধার এবং বিকাশ প্রতারণা, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারি করে থাকে। মানুষের শখের মোবাইলফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।’


মোবাইলফোন হস্তান্তর কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পালসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com