
কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের লম্বরী মিটাপানির সমুদ্র সৈকতে এক তরুণ ও এক তরুণীর মরদেহ ভেসে এসেছে।
কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভ সড়কের লম্বরী মিটাপানির সমুদ্র সৈকতে ও মিটাপানির ছড়া নৌঘাট এলাকায় তরুণ ও তরুণীর মরদেহ ভেসে এসেছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকতে এক তরুণ এবং এক তরুণীর মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) আব্দুস সালামকে পাঠানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ দুটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা গেছে, উদ্ধার হওয়া তরুণীর শরীরে কোনো কাপড় ছিল না। অন্যদিকে, তরুণের পরনে লম্বা প্যান্ট ও জ্যাকেট ছিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]