মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৯
মিরপুরে ফের পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ মঙ্গলবারও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।


সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে বেতন বৃদ্ধির দাবিতে মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়কে জড়ো হয়ে বিক্ষোভে নামেন তারা। এতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বরসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।


তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন।


এর আগে রবিবারও (১ নভেম্বর) ন্যূনতম মাসিক মজুরির দাবিতে রাজধানীর মিরপুর-১০ নম্বরসহ আশপাশের এলাকায় সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। তবে শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে সেদিন পুলিশের সঙ্গে সংঘর্ষ ছাড়াও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটে।


এদিকে সোমবার সকালে বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com