
পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে রাজধানীর মিরপুর ১০,১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন বন্ধ থাকার ৩ ঘণ্টা পর স্টেশন তিনটি আবার চালু হয়েছে। এর ফলে এখন মেট্রোরেলের সবগুলো স্টেশন চালু আছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে রবিবার (১ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরের পল্লবী, মিরপুর-১১ এবং মিরপুর ১০ নম্বর স্টেশন বন্ধ করে দেওয়া হয়।
মাসিক মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে আজ সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে সকাল ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়। প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]