
টাঙ্গাইল শহরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, ধর্ষণের পর কান্নাকাটি করায় শিশুটির মুখ ও নাকে ইট দিয়ে আঘাত করে থেঁতলে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় একটি পার্লারে কাজ করেন। বিপ্লব নামে ওই যুবক পার্লারে যাতায়াত করতেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শিশুটি মায়ের কাছ থেকে নিচে যায়। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।
একপর্যায়ে বিপ্লব শিশুটির মায়ের কাছে তিনটি চিপস নিয়ে আসেন। মেয়ের বিষয়ে জানতে চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন শিশুটির মা। পরে খবর পেয়ে হাসপাতালে গিয়ে মেয়েকে দেখতে পান। একজন রিকশাচালক শিশুটিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন।
শিশুটির মায়ের দাবি, পরে মেয়ের কাছ থেকে তিনি জানতে পারেন, বিপ্লব তাকে কেন্দ্রীয় কালীবাড়ির একটি ভবনের চতুর্থ তলায় নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটি কান্নাকাটি করলে তার মুখ ও নাকে ইট দিয়ে আঘাত করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে। তার যৌনাঙ্গের পর্দা ছিঁড়ে গেছে। এ ছাড়া নাক ফেটে গেছে এবং ঠোঁটে একাধিক সেলাই দিতে হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত যুবককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির মা ও স্থানীয়রা।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]