আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১১:২১
আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দিন দিন বিষাক্ত হয়ে উঠছে নগরীর বাতাস। বায়ুদূষণের সেই চিত্রে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।


রবিবার (১ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেগাসিটি ঢাকা। শহরটির বায়ুমানের স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


একই সময়ে তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমানের স্কোর ৪৪৮। এ ছাড়া, ১৯৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, ১৭৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি শহর এবং পঞ্চম অবস্থানে থাকা ইরাকের রাজধানী বাগদাদের স্কোর ১৫৯।


আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।


এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মানকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।


বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com