বর্জ্য সংগ্রহকারী গাড়ি যেন দূষণের উৎস না হয়: ডিএসসিসি প্রশাসক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ০১:০০
বর্জ্য সংগ্রহকারী গাড়ি যেন দূষণের উৎস না হয়: ডিএসসিসি প্রশাসক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার বর্জ্য সংগ্রহকারী যানবাহন যেন নিজেরাই পরিবেশদূষণের কারণ না হয়, সেই বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।


​শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ডিএসসিসির একটি বর্জ্য সংগ্রহকারী ট্রাককে কোনো রকম ছাউনি ছাড়া খোলা অবস্থায় বর্জ্য পরিবহন করতে দেখে গাড়িটির গতিরোধের নির্দেশ দেন প্রশাসক। পরবর্তীতে তিনি ট্রাকের ওপর কোনো প্রকার আচ্ছাদন বা ছাউনি না থাকার কারণ জানতে চেয়ে চালক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।


​এ সময় প্রশাসক আবদুস সালাম বলেন, সিটি কর্পোরেশন হবে অন্যান্য সকল সংস্থার জন্য সেবা ও শৃঙ্খলা বাস্তবায়নে একটি 'রোল মডেল'। সেখানে এ ধরনের দায়িত্বহীনতা ও ত্রুটি একেবারেই অনাকাঙ্ক্ষিত। খোলা অবস্থায় বর্জ্য পরিবহনের ফলে রাস্তায় বর্জ্য ছড়িয়ে পড়া এবং তীব্র দুর্গন্ধ ছড়ানোর মাধ্যমে নাগরিকদের অস্বস্তি যেন না ঘটে, সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগ ও গাড়ি চালকদের কঠোর নির্দেশ দেন তিনি।


​এ ছাড়া নগরীতে পরিবেশ দূষণ রোধ ও সৌন্দর্য বজায় রাখতে খোলা ট্রাকে বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠান কিংবা ব্যক্তিপর্যায়ে বালু ও অন্যান্য নির্মাণসামগ্রী পরিবহন বন্ধেও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ প্রদান করেন প্রশাসক।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com