ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা দুই সিটির উচ্ছেদ অভিযান শুরু
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৪
ফুটপাত দখলমুক্ত করতে ঢাকা দুই সিটির উচ্ছেদ অভিযান শুরু
বিবাতা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর গুলিস্তান ও মিরপুরে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাক উত্তরও দক্ষিণ সিটি করপোরেশন।


বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে ফুলবাড়িয়া এলাকা দিয়ে এ অভিযান শুরু হয়।


স্থানীয় ও সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গুলিস্তানের ফুলবাড়িয়া এলাকায় ফুটপাতের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরাতে অভিযান শুরু করেন করপোরেশনের কর্মীরা। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসা অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে।


অভিযানে পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। উচ্ছেদ শেষে জব্দ করা মালামাল ও সরঞ্জাম সিটি করপোরেশনের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে।


ঘটনাস্থলে উপস্থিত থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চার নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ, সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মো. আমিনুল ইসলাম।


ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।


সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পথচারীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার এ অভিযান অব্যাহত থাকবে।


অপর দিকে, বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর-১ ফুটপাথে অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদ অভিযান শুরু হয়।


এসময় অভিযানে উপস্থিত আছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ ডিএনসিসির অন্যান্য প্রশাসকবৃন্দ।


এর আগে, মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের যেসব জায়গায় ফুটপাত দখল হয়ে আছে এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব হটস্পট চিহ্নিত করে দখলমুক্ত করা হবে।


একটি একটি করে ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর হাঁটাচলার পথ তৈরি করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com