মিরপুর ১০-এ পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১৩:১৬
মিরপুর ১০-এ পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধে যান চলাচল বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করাসহ বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।


পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারের দিকনির্দেশনায় ট্রাফিক মিরপুর বিভাগ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন।


এ বিষয়ে হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর ১০ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com