'নির্বাচিত হলে ইউনিয়নকে সুন্দরভাবে সাজাবো'
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৫
'নির্বাচিত হলে ইউনিয়নকে সুন্দরভাবে সাজাবো'
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লক্ষ্মীপুরের কমলনগরের চর কালকিনি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান লিটনের পক্ষে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্থানীয় মতিরহাট বাজারে এ সভার আয়োজন করা হয়। লিটন ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।


সভায় চেয়ারম্যান প্রার্থী মেহেদী হাসান লিটন তার বক্তব্যে বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে যদি আমাকে চেয়ারম্যান পদে নমিনেশন দেওয়া হয়, তাহলে আমি নির্বাচন করবো। আমাকে নমিনেশন না দিয়ে যদি দলের অন্য কাউকে দেয়, আমি দলের সভাপতি হয়ে তারেক রহমান এবং হুইপ আশরাফ উদ্দিন নিজান এমপির নির্দেশে তার পক্ষে ঝাপিয়ে পড়বো। আমি নির্বাচিত হলে এ ইউনিয়নকে সুন্দরভাবে সাজাবো। রাস্তাঘাটের উন্নয়ন ঘটাবো। মাদকের বিরুদ্ধে লড়বো। শিক্ষা এবং শান্তির পক্ষে থাকবো।


উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি আমাকে সমর্থন দেন তাহলে আমি নির্বাচনে প্রার্থী হবো। আপনারাই আমার শক্তি।


এ সময় উপস্থিত ছিলেন কালকিনি ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের জনগণের আয়োজনে এতে বক্তব্য রাখেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হোসেন আহমেদ মেম্বার, খলিল মেম্বার, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির মোল্লা, মতিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাশার, চর কালকিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক জয়, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাচ্চু মোল্লা প্রমুখ।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com