২ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০০:৩০
২ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক
বিবার্তা প্রতিবেক
প্রিন্ট অঅ-অ+

গাইবান্ধা ও মেহেরপুর জেলায় ২ কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করেছে সরকার।


বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


এর মধ্যে একটি প্রজ্ঞাপনে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধরকে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. জাকির হোসেনকে মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।


উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সই করা ওই প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে বদলি ও পদায়ন করা হলো। সেই সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত এসব কর্মকর্তাদের নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।


জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনগুলোয় উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com