হামের উপসর্গে একদিনে আরও ২ শিশুর মৃত্যু
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:১৩
হামের উপসর্গে একদিনে আরও ২ শিশুর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪২।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯০ জনের। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ জন।


গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৩১৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত ২ লাখ ২৫ হাজার ১০৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৩১ জনের।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com