
আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বা কমলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়তে পারে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে দাম বাড়া-কমার ওপর আমদানির্ভর পণ্যের দেশীয় বাজারদর অনেকটাই নির্ভরশীল। আগামী রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি যাতে না হয়, সে লক্ষ্যেই আগাম প্রস্তুতি ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। সরকার বাজার স্থিতিশীল রাখতে কাজ করছে।’
মন্ত্রী আরও বলেন, ‘যেসব পণ্য আমদানিনির্ভর, সেগুলোর দাম আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বা কমলে দেশীয় বাজারেও তার প্রভাব পড়তে পারে। ভোজ্য তেলের ক্ষেত্রেও উৎসবাজারে দামের পরিবর্তন হলে দেশের বাজারে তার প্রভাব পড়ার সম্ভাবনা থাকে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]