
রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কয়েকজন যাত্রী।
বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ‘শাহ আমানত পেট্রোল পাম্পের’ সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান পরিবহন’-এর একটি নৈশকোচ বৈরাগীগঞ্জ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে বাসটি মহাসড়কের আইল্যান্ডে গিয়ে আছড়ে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জের বড়দরগাহ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]