সারাদেশ
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪০
গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাজীপুরের গাছা থানা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।


মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কার্তিক। তিনি ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল নামের কারখানার ফিনিশিং বিভাগের শ্রমিক ছিলেন।


স্থানীয়রা জানান, কারখানায় ডিউটি শেষে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুনিয়া তারগাছ এলাকা থেকে হেঁটে পাশেই ভাড়া বাসায় যাচ্ছিলেন কার্তিক। পথিমধ্যে শাহরিয়ার গার্মেন্টসের গলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ শেখ মনির জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের বাম পায়ের ঊরুতে ছুরিকাঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com