তারেক রহমানের নেতৃত্বেই গণঅভ্যুত্থান হয়েছে: ঢাকা জেলা প্রশাসক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৭:১৫
তারেক রহমানের নেতৃত্বেই গণঅভ্যুত্থান হয়েছে: ঢাকা জেলা প্রশাসক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এ দেশে সফল একটি গণঅভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।


বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ধামরাই পৌর শহরের রথখোলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এমন্তব্য করেন।


মুরাদ আরও বলেন, এক দিনে বা অল্প কয়েক দিনে কখনো বিপ্লব বা গণঅভ্যুত্থান হয় না। দীর্ঘ সাড়ে ১৭ বছর ধরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা মাঠে-প্রান্তরে নিরলসভাবে কাজ করেছি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আমরা রোডমার্চ করেছি। বিভাগীয় শহরগুলোতে মিছিল ও সমাবেশ করেছি। আমরা এক দিনে এই সরকারের পতন ঘটাতে পারিনি। আমাদের ত্যাগের বিনিময়েই আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ।


অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম। এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সমাবেশ শেষে রথখোলা থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ধামরাই পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে শেষ হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com