ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩২
ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
যশোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

যশোরের ঝিকরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুবৃত্তদের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।


সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার পরে উপজেলার সোনাকুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিকুজ্জামানকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


নিহত আশিকুজ্জামান সোনাকুর গ্রামের আছিরউদ্দিনের ছেলে।


এ ঘটনায় আহতরা হলেন- নিহতের বাবা আছিরউদ্দিন (৭০) ও ভাই আশরাফুজ্জামান (৫০)। তাঁরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে সোনাকুর গ্রামের নজরুল (৫০), তাঁর ভাই ফজলু রহমান (৪৫) এবং নজরুলের দুই ছেলে মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) নিহত আশিকুজ্জামানদের বসতবাড়িতে প্রবেশ করে মারধর করেন।


এ সময় আশিকুজ্জামান, তাঁর বাবা ও ভাই আহত হন। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


এদিকে একই ঘটনায় প্রতিপক্ষের ফজলু রহমানও আহত হয়েছেন। তিনি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।


নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এ ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে।


বিবার্তা/ইয়ানূর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com