লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৮:২৬
লক্ষ্মীপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

লক্ষ্মীপুরে খোরশেদ আলম (৪৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইটভাটায় মাটি সরবরাহ করতেন। মাটি ব্যবসার দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।


বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।


খোরশেদ ওই এলাকার খান বাড়ির রুহুল আমিনের ছেলে। সে দুই ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার মৃতদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


নিহতের স্ত্রী মুক্তা জানান, তার স্বামী মাটি ব্যবসার সাথে জড়িত। মাটি ব্যবসা নিয়ে স্থানীয় সন্ত্রাসীদের সাথে তার স্বামীর বিরোধ সৃষ্টি হয়। বিভিন্ন সময়ে ওই গ্রুপটি তার স্বামীকে হুমকি দিত। তারাই তার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তারাও এখন নিরাপদ নয়। তাদেরকেও হত্যার শঙ্কা করছেন তিনি।


তবে কারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের নাম পরিচয় তাৎক্ষণিক জানাননি তিনি।


সদর হাসপাতাল সূত্র জানায়, খোরশেদ আলমের বুকে গুলির চিহ্ন রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করা শুরু করেছে। আমরা আশাকরি দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।


বিবার্তা/সুমন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com