
দুর্নীতি দমন কমিশন, সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের দায়ের করা অর্থ আত্মসাৎ এর একটি মামলায় এক ব্যাংক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন পাবনার বিশেষ জজ আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ রায়ে ব্যাংক কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড একই সাথে আত্মসাৎকৃত ৯ লাখ ২৪ হাজার ৮ টা ফেরত দিতে বলা হয়েছে।
মামলায় অপর দুই ব্যাংক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মামলা থেকে খালাস দেন।
মামলার এজার সূত্রে জানা যায়, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন ২০০৯ সালের আগস্ট মাস থেকে ২০১৪ সালের এপ্রিল মাস পযন্ত পরস্পর যোগসাজসে জালিয়াতি ও ভূয়া ঋণ বিতরণ দেখিয়ে টাকা আদায় করে কালেকশন শিটে অন্তর্ভূক্ত না করে ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করে।
এ ঘটনায় দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, পাবনার ততকালনি উপসহকারী পরিচালক সাইদুর রহমান বাদী হয়ে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় ২০১৯ সালের ২৪ জানুয়ারী মামলা দায়ের করেন। আদালত র্দীঘ শুনানা ও স্বাক্ষিদের স্বাক্ষ্য প্রমান শেষে বুধবার এই রায় দেন।
বিবার্তা/পলাশ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]