প্রবাসীকল্যাণ মন্ত্রী
শ্রমিক নন অথচ শ্রমিক নেতা সেজে চক্রান্ত করছে একটি চক্র
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ২২:১৩
শ্রমিক নন অথচ শ্রমিক নেতা সেজে চক্রান্ত করছে একটি চক্র
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিক নন অথচ শ্রমিক সংগঠনের নেতা সেজে একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত করছে।


বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ‌‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


মন্ত্রী বলেন, একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। তবে এ ব্যাপারে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সবাই সজাগ রয়েছে।


ইতোমধ্যে মালিক ও শ্রমিক উভয় পক্ষ থেকে প্রতিনিধির তালিকা পাওয়া গেছে এবং আগামী ৭ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে। তৈরি পোশাক শিল্পে উদ্ভূত শ্রমিক অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে ৭ দিনের মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছে।
কারখানা মালিকদের উদ্দেশে তিনি বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধ করতে হবে। শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।


জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্যগণ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন। অযথা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে এই সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসন করা হবে।


শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com