নতুন পে স্কেলে বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ১৬:৪৭
নতুন পে স্কেলে বেতন পেলেন সরকারি চাকরিজীবীরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

নবম পে স্কেল অনুযায়ী বেতন পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। আজ ১ নভেম্বর বেতনের সঙ্গে গত তিন মাসের বকেয়াও পেয়েছেন তারা।


তবে আজ রবিবার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন-বকেয়া পাননি। শুধু যারা ২৫ অক্টোবর পর্যন্ত বেতন নির্ধারণ করতে পেরেছেন, তারাই আজ বেতন পেয়েছেন।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাকিরা যথাসময়ে বেতন নিধারণ করতে না পারায় আজ বেতন পাননি। আগামী কয়েক দিনের মধ্যে তারাও পেয়ে যাবেন।


রবিবার (১ নভেম্বর) সকালে অনেক সরকরি কর্মচারী মুঠোফোনে বেতন-বকেয়ার বার্তা পেয়েছেন। তারা অক্টোবর মাসের বেতনের পাশাপাশি আগের তিন মাসের (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) বাড়তি বেতনের বকেয়া টাকাও পেয়েছেন।


গত ১৭ সেপ্টেম্বর নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি হয়। নতুন কাঠামো গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।


চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ পাচ্ছেন। ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তা ৭৫ শতাংশ এবং একই বছরের ১ জুলাই থেকে শতভাগ কার্যকর হওয়ার কথা রয়েছে।


এদিকে আজ রবিবার এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি ফেসবুক পোস্টে তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকরা শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com