বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ১০:০১
বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।


রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। তার নাম মিস কেইস্টিন ভার বুনাগ (৩২)।


ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, গত ২৮ অক্টোবর কন্টিনেন্টাল হাসপাতাল থেকে রেফার হয়ে ওই ফিলিপাইনের নাগরিককে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় ।


ওই সময় জানা যায়, ২৮ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বনানীর বাসায় গ্যাসের চুলা জ্বালানোর সময় তিনি অগ্নিদগ্ধ হন। এতে তার শরীরের প্রায় ৬৩ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।


ডা. সুলতান মাহমুদ আরও জানান, হাসপাতালে ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। নিবিড় পর্যবেক্ষণে রেখে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে রোববার দিবাগত রাতে তিনি মারা যান।


তার পরিচিতরা জানান, গত ১৫ অক্টোবর বাংলাদেশে এসেছিলেন ওই নারী। ২৮ অক্টোবর থেকে বনানীর ৭ নম্বর সড়কের ৬৬ নম্বর বাড়ির বি/১ নম্বর ফ্ল্যাটে থাকতে শুরু করেন তিনি। ওই দিন রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন ধরে তিনি গুরুতর দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com