আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
নাটোর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার আটটি গ্রামে প্রায় আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সোমবার (২ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।


সমিতির সদর দফতর কার্যালয়ের আওতাধীন বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীন ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকেরা এসময় বিদ্যুৎ পাবেন না।


কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। তবে বাস্তব কাজের প্রয়োজনে বিদ্যুৎ বন্ধ রাখার সময়ে কিছুটা কম-বেশি হতে পারে।


সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com