
নাটোরের সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে কাজল হালদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোটচৌগ্রাম ভাদুড়িপাড়ার সুবারন হালদারের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেল ৩ টার সময় তার নিজ বসতবাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ভিকটিমের পরিবারের লোকজন চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা গ্রহণের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার্ড করেন। সেখানেচিকিৎসাধীন অবস্থায় রাত ২ টার সময় মৃত্যু হয়।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন, তবে কি কারনে গ্যাস ট্যাবলেট খেয়েছে তা নিশ্চিত নয়।
বিবার্তা/রাজু /এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]