দেশে অস্থিরতা সৃষ্টির কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২২:০৮
দেশে অস্থিরতা সৃষ্টির কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


রবিবার (১ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়টি শ্রমিক ও মালিকদের আলোচনার মাধ্যমেই সমাধান করা যেত। কিন্তু এ নিয়ে সহিংস আন্দোলনের কোনো কারণ ছিল না। আন্দোলনে মুখোশধারী ব্যক্তিরা ঢুকে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।


সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের কাছে থাকা তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, নিরীহ গার্মেন্টস শ্রমিকদের ব্যবহার করে অনেকেই সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগাচ্ছে, যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়।


তিনি বলেন, রপ্তানি বাণিজ্য ও গার্মেন্টসের উৎপাদন ব্যাহত করে দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে। এসব কর্মকাণ্ড কঠোরভাবে মোকাবিলা করা হবে। আজও যারা সহিংস কর্মকাণ্ডে জড়িত, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।


পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে। সহিংসতা আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com