আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ২২:৫৮
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার পর এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


‎স্থানীয়রা জানান, আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে একটি মোটরসাইকেল করে দুজন এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


‎এ বিষয়ে শেরে-ই বাংলা নগর থানার ইনচার্জ (অপারেশন) মো. মাসুদ রানা বলেন, আমরা এখনও ককটেল বিস্ফোরণের কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিচ্ছি, কোনো তথ্য পেলে জানাব।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com