
লালমনিরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় এক পলাতক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি মো. আমিনুর রহমান (পলাতক) জেলার হাতীবান্ধা উপজেলার বাড়ইপাড়া (কানিপাড়া) গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৫ নভেম্বর রাত ১২টা ২৫ মিনিটে হাতীবান্ধা থানার পুলিশ বিশেষ অভিযান চালায় এবং পরবর্তীতে গোপন সংবাদে তারা বাড়াইপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় লাল রঙের প্লাস্টিকের নেটের বস্তা কাঁধে নিয়ে এক ব্যক্তি হেঁটে আসছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা করা হয়।
মামলার পিপি হুমায়ুন রেজা স্বপন জানান, বিচার প্রক্রিয়ায় আদালত সাক্ষ্যপ্রমাণ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেয় আদালত। পলাতক আসামি আত্মসমর্পণ বা গ্রেপ্তার হওয়ার দিন থেকে দণ্ড কার্যকর হবে বলে মামলার রায়ে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/হাসানুজ্জামান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]