মেহেরপুরে ছাত্রী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৩৪
মেহেরপুরে ছাত্রী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মেহেরপুরে মোশাররফ হোসেন (৫২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা প্রদান করেছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত মোশাররফ হোসেন সদর উপজেলার গোভিপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।


রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।


রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন।


মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৮ এপ্রিল দুপুরে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের ঐ শিক্ষার্থীর মা, বোন ও নানি বাড়ি থেকে বের হয়ে মেহেরপুর পৌর শহরের একটি ব্যাংকে টাকা জমা দিতে যান। এ সময় ৯ম শ্রেণিতে পড়া শিক্ষার্থী বাড়িতে অবস্থান করছিল। এই সুযোগে প্রতিবেশী মোশাররফ ওই বাড়িতে প্রবেশ করেন। পরে ওই কিশোরীকে ধর্ষণ করেন মোশারফ। পরে কিশোরীর মা বাড়ি ফিরলে সে ঘটনাটি তাকে খুলে বলে। ঘটনার দুই দিন পর ১০ এপ্রিল কিশোরীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মোশাররফ হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার পর সদর থানার এসআই মাহাতাব উদ্দীন সাতমাস পর ২০২৫ সালের ৩০ নভেম্বর মোশারফকে দোষী সাব্যস্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।


মামলার তদন্ত শেষে আদালতে বিচারিক কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মোশাররফ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ড প্রদানের নির্দেশ দেয় আদালত।মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ছিলেন মোস্তাফিজুর রহমান। আর আসামিপক্ষের আইনজীবী ছিলেন মিয়াজান আলী ও মাহাতাব হোসেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com