
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘরহাটি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন।
বড় ভাই ইসমাইল ও ছোট ভাই আলকাস তারা নবীনগরের কৃষ্ণনগর সাতঘরহাটি গ্রামের উভয় প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।
বুধবার সকালে (১৮ ফেব্রুয়ারি) দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটির জেরে ধরে বাঁশের লাঠি দিয়ে উত্তেজিত হয়ে ছোট ভাই বড় ভাইকে আঘাত করলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইসমাইল মিয়াকে নবীনগর হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে থানায় মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানা গেছে। এদিকে ছোট ভাই আলকাস এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন।
নবীনগর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]