বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪
বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা জানান, নতুন নিয়ম কার্যকর হলে খোলা স্থানে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে।


তিনি বলেন, নতুন বিধিনিষেধ সবার জন্য প্রযোজ্য হবে এবং কেউ নিয়ম অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কবে থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে কিংবা শাস্তির ধরন কী হবে—তা এখনো স্পষ্ট করা হয়নি।


এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশ রাজ্যে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি নিষিদ্ধ করেছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার।


বিহারের নতুন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতেও নতুন বিধিনিষেধ আরোপের পথে রাজ্য সরকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com