কুষ্টিয়ায় সড়ক ট্রাক চাপায় যুবক নিহত
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০০:৪২
কুষ্টিয়ায় সড়ক ট্রাক চাপায় যুবক নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ায় ট্রাক চাপায় মাহমুদ হাসান (৩০) নামে এক যুবকনিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৫টার দিকে ঝিনাইদা-কুষ্টিয়া মহাসড়কের ভাদালিয়া বাজার সংলগ্ন জিটিআই ফ্যাক্টরির সামনে এ দুর্গটনা ঘটে। নিহত যুবকপাবনার ঈশ্বরদীর বরইচারা ফকিরপাড়া গ্রামের রহমত আলীর ছেলে।


কুষ্টিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. নাজমুল আহসান জানান, মোটরসাইকেল যোগে মাহমুদ হাসান কুষ্টিয়া যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসানকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করতে পারেনি। পরে নিহত যুবকের মরদেহ মর্গেপ্রেরণ করা হয়।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com