
খুলনায় প্রধানমন্ত্রীর সফরের দিনই বিএনপি নেতার ছেলেকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে ডুমুরিয়া উপজেলায় আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকার গফফারের চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তরিকুল ইসলাম শেখ (৩৫)। তিনি ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে গফফারের চায়ের দোকানে অবস্থান করছিলেন তরিকুল। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী সফররত থাকা অবস্থায় দিনের আলোয় এমন হত্যাকাণ্ডে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ কিংবা জড়িতদের পরিচয় জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]