দ্রুতই পিপিপিতে পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যসেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬
দ্রুতই পিপিপিতে পাঁচটি হাসপাতালে স্বাস্থ্যসেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী
বগুড়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।


বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ দিবসে তিনি এ কথা বলেন।


‎স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‎প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি অনুয়ায়ী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়া চলছে। পাইলট প্রকল্প হিসেবে প্রথমে পাঁচটি হাসপাতালে এ কার্যক্রম শুরু হবে। হাসপাতালগুলোর সেবার চার্জ নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষে দ্রুত এ সেবা চালু করা হবে।


‎মন্ত্রী আরও বলেন, দেশে পিএসসি মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে। এরইমধ্যে নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের মধ্যে ১৭ জনকে বগুড়ায় পদায়ন করা হয়েছে। এছাড়া দেশে নতুন করে ২০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এরমধ্যে বগুড়াও রয়েছে।


পাশাপাশি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ সার্বিক চিকিৎসাসেবা উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লুটপাট ও অব্যবস্থাপনার কারণে দেশের স্বাস্থ্যখাত তলানিতে গিয়ে ঠেকেছে এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ১৫টি হাসপাতালে বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হবে।


এ অনুষ্ঠান আয়োজনে সভাপতিত্ব করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অ্যালমনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এছাড়াও বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি রেজাউলল করিম বাদশা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com