
বাংলাদেশ পুলিশের হাইওয়ে পুলিশ রেঞ্জের সহকারী পুলিশ সুপার তারিক লতিফকে বদলি করা হয়েছে। তাকে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-তে সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তারিক লতিফকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জনস্বার্থে উল্লিখিত পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাকে আগামী ১৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৫ নভেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]