সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫
সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
শরিফুল ইসলাম, সাভার
প্রিন্ট অঅ-অ+

ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে স্ট্যান্ডার্ড গ্রুপের সামনে এ ঘটনা ঘটে।


শিল্পা পুলিশ জানায়, সকালে ন্যূনতম ত্রিশ হাজার টাকা বেতনের দাবিতে সেখানে সড়ক অবরোধ করে পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। এসময় পুলিশ আত্মরক্ষাতে শ্রমিকদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


এরআগে মঙ্গলবার বিকেলেও পোশাকশ্রমিকরা হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। পরে ২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে তারা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com