ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৬:১৯
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) মো. আখতার হোসেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।


তাকে আটক বা গ্রেফতার করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাকে এখনো আটক বা গ্রেফতার করা হয়নি। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে ডিবি।


তার সঙ্গে আর কাউকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবের তিনি বলেন, আমাকে ডিবি শুধুমাত্র তার কথাই জানিয়েছে।


তবে ডিবিসি সূত্র জানিয়েছে, নিউজরুম থেকে দুজন সাংবাদিককেও নিয়ে গেছে ডিবি।


ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়নি। তিনি ডিবিসি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে তার ওপর মব সৃষ্টির চেষ্টা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ অন্যান্য বিষয়ে নিয়ে কথা বলা হচ্ছে।


শুধু তাকে নিয়ে আসা হয়েছে নাকি আরও কেউ আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজিব ঘোষ নামে ডিবিসির এক সাংবাদিক আছেন, তার সঙ্গেও কথা বলা হচ্ছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com