
সাভারের উলাইলে পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সহ আহত হয়েছে অনেকে।
বুধবার (৪ নভেম্বর) পুলিশ জানায় সকালে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আল-মুসলিমের সামনে ইট পাটকেল নিক্ষেপ করে বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ পাল্টা রক্ষাতে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এসময় ঢাকা আরিচা মহাসড়ক প্রায় এক ঘন্টাব্যাপী মান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। অপরদিকে সাভারের হেমায়েতপুরেও পুলিশের সাথে শ্রমিকদের দফায় দফার সংঘর্ষ হয়েছে। এঘটনায় সেখানে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এদিকে আশুলিয়ায় এখন পর্যন্ত কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]