চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৩
চলনবিলে শামুক-ঝিনুক নিধন বন্ধে প্রশাসনের অভিযান, ৩ জনকে কারাদণ্ড
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় শামুক নিধন রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ কর্মীরা। এ সময় ৩ ব্যবসায়ীকে ৭ দিন করে কারাদ ও শামুক বোঝাই ট্রাক ও নৌকা জব্দ করে শামুক বিলেই অবমুক্ত করা হয়।


বুধবার (৪ নভেম্বর) দুপুরে চলনবিলের ডাহিয়া ও সাতপুকুরিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত ও উপজেলা সহকারীকমিশনার (ভূমি) নিশাত আনজুম।


সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম বলেন, চলনবিলের জীববৈচিত্র‍্য ধ্বংস করে শামুক-ঝিনুক নিধনের দায়ে বাংলাদেশ বন্যপ্রাণী আইন অনুযায়ী তিনজন ব্যবসায়ীকে ৭ দিন করেজেল দেওয়া হয়েছে। সেই সাথে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার কেজি শামুক উদ্ধার করে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে রেখে দেওয়া হয়।


আটককৃতরা হলেন- দিনাজপুরের হরিরামপুর এলাকার মৃত শানচু তোপ্পের ছেলে শুকচান, একই জেলার পলাশবাড়ি এলাকার সানা মিয়ার ছেলে শাহজাহান ও জয়পুরহাট হাজারাপুর এলাকার মুদলীরছেলে স্বপন।


চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামের সভাপতি এসএম রাজু আহমেদ বলেন, আমরা পরিবেশ কর্মীরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কাজ করছি। লিফলেট বিতরণ, মতবিনিময় সভা, উঠান বৈঠক এবং অভিযান পরিচালনা করা হচ্ছে। চলনবিলের জীব বৈচিত্র‍্য রক্ষা করা সকলের দায়িত্ব।


বিবার্তা/রাজু /এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com