পার্বতীপুরে ট্রেনে কাটাপড়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:২১
পার্বতীপুরে ট্রেনে কাটাপড়ে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটাপড়ে আত্মহত্যা করেছে রুনা লায়লা (৪৭) নামে এক স্কুল শিক্ষিকা।


বুধবার (৪ নভেম্বর)পার্বতীপুর-সৈয়দপুর রেল পথে এ ঘটনা ঘটে।


নিহত রুনা লায়লা নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া গ্রামের আব্দুল আউয়ালের স্ত্রী।


প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘসময় ধরে পার্বতীপুর-সৈয়দপুর রেলপথের রহমত নগর এলাকায় রেল লােইনের পাশে অবস্থান করছিলো ওই নারী। ১১টা ২০ মিনিটের দিকে সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনটি দেখতে পেয়ে রেল লইনে শুয়ে পড়ে। মহুর্তেই ট্রেনের নিচে কাটাপড়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।


পরে তার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। তিনি সৈয়দপুর উপজেলায় একটি বে-সরকারি স্কুলে শিক্ষকতা করতেন।


পার্বতীপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত পার্থ সরকার জানান, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও আলামত দেখে প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে উর্ধতন কর্তৃপক্ষের নির্দশে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com