নওগাঁয় ট্রাক চাপায় ব্যাংক কর্মচারী নিহত
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৪:০৫
নওগাঁয় ট্রাক চাপায় ব্যাংক কর্মচারী নিহত
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

নওগাঁর বদলগাছী উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আব্দুল হান্নান (৪১) নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন।


বুধবার (৪ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আব্দুল হান্নান বদলগাছী উপজেলার রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি রূপালী ব্যাংক পিএলসি-এর জয়পুরহাট জেলার আক্কেলপুর শাখায় অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে কর্মস্থল আক্কেলপুরের উদ্দেশ্যে রওনা দেন হান্নান। পথে কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আক্কেলপুরগামী একটি পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি হন তিনি। এ সময় সড়কের বাম পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরে বালু লোড করা হচ্ছিল।


হঠাৎ সামনে চলে আসা পাথরবোঝাই ট্রাকের কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন হান্নান। এ সময় তার মোটরসাইকেলটি প্রথমে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।


দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও অবৈধ যানটির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com