
পোশাক খাতে অস্থিরতা আর শ্রমিকদের মাঝে থেমে নেই এর মধ্যে একটি রাজনৈতিক দলের সদস্যরা ঢুকে গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার আইন-শৃঙ্খলা তদারকির দায়িত্বে থাকা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের গবেষণার ফলাফল ও অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলেই কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা পোশাক খাতের অস্থিরতার পেছনে জড়িত তাদের সনাক্ত করার নির্দেশ দেয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিএলআরআই’র মহাপরিচালক ড. শাকিলা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. শাহজামান খান।
পরে প্রতিমন্ত্রী তৈরি পোশাক শিল্পের অস্থিরতা নিরাসনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]