সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ২০:৫৫
সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।


বুধবার (৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্যমতে, বিমান বাংলাদেশ (৪৭টি), সৌদিয়া (২১টি), রিয়াদ এয়ারওয়েজ (১৯টি), ইউএস-বাংলা (১০টি) এবং ইন্ডিগো (৩০টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) এসব ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ২৩ হাজার ৭৭ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।


পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সময়সূচী পুনর্নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) কাজ করছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com