
লক্ষ্মীপুরের রায়পুরে ঋণ গ্রহিতার সাক্ষী হওয়ায় আব্দুল মোতালেব নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার করার হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোতালেবের সই করার খালি চেক ও স্ট্যাম্প ব্যবহার করে এ হুমকি দেয় এনজিও প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশনের রায়পুর শাখার ব্যবস্থাপক। এ ঘটনায় চেক ও স্ট্যাম্প উদ্ধারে ভুক্তভোগী মোতালেব লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাদীর আইনজীবী আনোয়ার হোসেন মৃধা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শাজেদা ফাউন্ডেশনের ম্যানেজার নিজেই কোন সমস্যা হবে না বলে খালি চেক ও স্ট্যাম্পে সই নিয়ে মোতালেবকে ৫ লাখ টাকার একটি ঋণে সাক্ষী করেন। এরমধ্যে ঋণগ্রহিতা বেলাল হোসেন পালিয়ে গেছেন। এখন ম্যানেজাসহ এনজিও কর্মীরা এসে মোতালেবের কাছ থেকে টাকা পরিশোধ করতে বলেন। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই চেক ও স্ট্যাম্প দিয়ে তাকে মামলার হুমকি দেওয়া হয়।
আইনজীবী আরও বলেন, আদালত বাদীর মামলাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া আমলে নিয়েছেন। এ ঘটনায় আগামি ৭ ডিসেম্বরের মধ্যে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় সাজেদা ফাউন্ডেশনের রায়পুর শাখার ব্যবস্থাপকের পদ উল্লেখ করা হলেও কারো নাম উল্লেখ করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, বাদী মোতালেব ও ঋণগ্রহিতা বেলাল রায়পুর পৌর শহরের গাজী মার্কেটের সপ্তম তলায় পাশাপাশি বসবাস করতো। এছাড়া বেলাল শাহী হোটেল ভাড়া নিয়ে ব্যবসা করতো। প্রায় ৫ মাস আগে বেলাল শাজেদা ফাউন্ডেশনে ৫ লাখ টাকার একটি ঋণ নেয়। এরআগে প্রতিষ্ঠানটি ম্যানেজার এসে বাদীকে সাক্ষী হতে হবে। সাক্ষী হলে কোন সমস্যা নেই বলেও আশ্বাস দেয়। তবে সাক্ষী হতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটি খালি চেক ও ৩০০ টাকার স্ট্যাম্পে মোতালেবের সই নেয়। এরমধ্যে ঋণ গ্রহিতা পালিয়ে যায়। এতে সাজেদা ফাউন্ডেশনের ম্যানেজারসহ কর্তৃপক্ষ এসে মোতালেবের কাছে ঋণের টাকা দাবি করে। যদি টাকা না দেওয়া হয় তাহলে চেক ও স্ট্যাম্প ব্যবহার করে মূল্যবান জামানত তৈরি করে মোতালেবের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়। যে কোন সময় তার অপূরণীয় ক্ষতি করার সম্ভাবনা রয়েছে। ফলে সাজেদা ফাউন্ডেশন রায়পুর শাখার কাছে থাকা বাদীর চেক ও স্ট্যাম্প উদ্ধারে তল্লাশির পরোয়ানা চেয়ে এ মামলা করা হয়।
বিবার্তা/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]