প্রধানমন্ত্রী কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে মোরেলগঞ্জে প্রেস ব্রিফিং
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:৪৮
প্রধানমন্ত্রী কর্তৃক ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে মোরেলগঞ্জে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) প্রতিযোগিতার শুভ উদ্বোধন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।


প্রেস ব্রিফিং এ প্রতিযোগিতার লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করা এবং দেশব্যাপী এ ক্রীড়া আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানসহ সংশ্লিষ্ট কার্যক্রমের ব্যাপক প্রচার ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।


উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, দেশের শিশু-কিশোরদের ক্রীড়ামুখী করা এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ প্রতিযোগিতার সিজন-২ আয়োজন করা হচ্ছে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com