‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ২৩:৫২
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে মোরেলগঞ্জে প্রস্তুতিমূলক সভা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসেন, পৌর জামায়াতের আমির রফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসানউল্লা, আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা কায়কোবাদ আকুঞ্জি প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


সভায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com