
দিনাজপুরের পার্বতীপুরে নতুন বাজার এলাকায় দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দেয়ায় দলের ৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পার্বতীপুর মডেল থানার ওসি ফারুক হোসেন জানান, অফিস খোলাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার আশঙ্কা
দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ অভিযানে ৫ ব্যাক্তিকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, আকতার হোসেন, সাজ্জাদ হোসেন, গৌরাঙ্গ রায়, মোজাম্মেল হক, বাবলু ।
বিবার্তা/রাইসুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]