
কুড়িগ্রামের উলিপুরে দুইটি প্রাচীন মন্দির থেকে মুর্তি ও পূজার আসবাবপত্র চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ভোরে কোনো এক সময় চুরি হয়েছে বলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন দাবি করেছেন।
ঘটনাটি ঘটেছে, উপজেলার ধরানীবাড়ী ইউনিয়নে। চুরির ঘটনায় মন্দিরের পুরোহিত বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।
স্থানীয়রা জানায়, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের প্রাচীন মুন্সিবাড়ী চত্বরে অবস্থিত লক্ষ্মী নারায়ণ জিও মন্দির এবং গৌড় নিতাই মন্দিরে বুধবার সকালে পূজা দিতে এসে পুরোহিত ও এলাকাবাসী মন্দিরের দরজা খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
এ সময় গৌড় নিতাই মন্দির থেকে কাসার তৈরি একটি গোপালের মূর্তি (যার ওজন আনুমানিক ৫০০ গ্রাম) এবং প্রায় এক কেজি ওজনের গৌড়-নিতাইয়ের দুটি মূর্তি অপরদিকে লক্ষ্মী নারায়ণ জিও মন্দির থেকে একটি পূজার ঘণ্টা, একটি কাঁসি, একটি শঙ্খ ও একটি কর্তাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
লক্ষ্মী নারায়ণ জিও মন্দির কমিটির সভাপতি শ্রী গৌরাঙ্গ চন্দ্র সরকার বলেন, মন্দিরের পুরোহিত পঙ্ক চন্দ্র মহন্ত বাদী হয়ে মামলা করেছেন। দেবতাদের মুর্তি উদ্ধারসহ আসামীদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ ইবনে সিদ্দিক জানান, মন্দিরে চুরির ঘটনায় পুরোহিত বাদী হয়ে অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে দ্রুতই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
বিবার্তা/হাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]