সাভারে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্বামী গ্রেফতার
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫০
সাভারে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্বামী গ্রেফতার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে ছুরিকাঘাতে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, ছুরিকাঘাতে হত্যাকারী তার সাবেক স্বামী। এঘটনায় ঘাতক সাবেক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।


পুলিশ জানায়, পরিবারিক কলহের জের ধরে সকালে হরিণধরা এলাকায় গার্মেন্টস শ্রমিক সাবেক স্ত্রী আনিসা খাতুনকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করে সাবেক স্বামী মোতালেব হোসেন। এসময় স্থানীয়রা ঘাতক স্বামীকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। খবর পেয়ে দুপুরে হরিণধরা এলাকার একটি হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণকরে পুলিশ।


এ বিষয়ে সাভার থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্য মোহাম্মদ মহব্বত কবির বলেন, ঘাতক স্বামীকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com