
বাংলাদেশের সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বিনষ্ট করতে অপতৎপরতা চলছে। তবে সম্প্রীতির এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী জানান, ৩ ধর্মের ৩টি ট্রাস্ট গঠিত হয়েছে। এর মাধ্যমে তাদের উপাসানলয়গুলো সমৃদ্ধ হবে ও সুন্দরভাবে পরিচালিত হবে। একে অপরের মধ্যে সম্প্রীতি বাড়াবে এই ট্রাস্টগুলো।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদ মোতাবেক সবাই এক ছায়াতলে। প্রত্যাশা, এই ট্রাস্টগুলো প্রত্যেক সম্প্রদায়ের স্বার্থ রাখবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]